Showing posts with label অফটফিক. Show all posts
Showing posts with label অফটফিক. Show all posts

একটি ভালোবাসার গল্প "সব ফুল ভালোবাসার জন্য নয়"

-কিরে এমন ভাবে কি দেখছিস?
-তোকে শরৎচন্দ্রের নায়িকা মাধবীর মত লাগছে!কি যেন ছিল উপমা টা! “......অনেক কাল বৃষ্টি হইবার
পরে সূর্য উঠিলে হটাৎ যেমন লোকে সেদিকে চাহিতে চায় ,ক্ষণকালের কালের জন্য যেমন মনে থাকেনা সূর্যের পানে চাহিতে নাই! চাহিলে চক্ষু পীড়িত হয়.........” তেমনি আমার চক্ষুও পীড়িত হচ্ছে! আঁচলে মুখ ঢাক!
সিমা রিনঝিন করে হাসল। সে হাসি মাধবী লতার চেয়েও শুভ্র। অনেক বেশি পবিত্র।
আজ সিমার জন্মদিন। তাই এত সেজেছে সে। নীল রঙের শাড়িটা যেন আকাশের সবটুকু নীল ধারন করেছে বুকে। হয়ত সে পরেছে বলেই!
- তাড়াতাড়ি আয়! কেক কাটবো!

একটি অন্য রকম কবিতা ।

কবিতার প্রতি আমার ভালোবাসা সেই ছোটকাল থেকেই । আগে অনেক কবিতা পড়া হতো, এখন তো আমার কবিতা পড়ার সেই অভ্যাসটি নেই বলেই চলে । তবে কবিতার প্রতি ভালোবাসা সেই আগের মতোই আছে । তাই অনলাইনে যখনি কোন কবিতা পাই তা পড়ে ফেলি । নজরুলের কবিতা আমাকে মুগ্ধ করে বেশি, তারপর এলো সুকান্ত ভট্টাচার্য । আহ্ এখনো পড়লে গায়ে কাঁটা দেয় । কি অসাধারণ কবিতা গুলো । যাক এ বিষয়ে পড়ে লেখবো ....